নিজস্ব প্রতিনিধি ১৩ জুলাই ২০২৫ , ৩:৩১:৫৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের লাইব্রেরি কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আহবায়ক এড. মো: আকবর আলী।
সভায় সংগঠনের সদস্য সচিব এড. নুরুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন এড. শহীদ হাসান, এড. এবিএম সেলিম, এড. শাহারিয়ার হাসিব, এড. জি এম ফিরোজ আহমেদ, এড. ইমরান শাওন ও এড. সিরাজুল ইসলাম (৫) সহ অনেকে।
সভায় সদস্য ফরম সংগ্রহ, ১৪ জুলাই বাইপাস সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রতি বুধবার ৩১ দফা লিফলেট বিতরণের সিদ্ধান্ত হয়।
সভাপতি এড. আকবর আলী বলেন, “আইনজীবীদের মধ্যে কোনো চাঁদাবাজি ও দুর্নীতি সহ্য করা হবে না। এখনই রুখে দাঁড়াতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

















