আন্তর্জাতিক ডেস্ক : ৪ আগস্ট ২০২৫ , ৮:২৫:৩১ অনলাইন সংস্করণ
নিউজিল্যান্ডে এক তরুণীর লাগেজ থেকে দুই বছরের একটি মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ওই নারী বাসে ভ্রমণ করছিলেন। পুলিশ জানিয়েছে, রোববার দেশটির উত্তরাঞ্চলের একটি ছোট শহর কাইওয়াকার একটি বাস স্টপে এই ঘটনা ঘটেছে। এরপরেই ঘটনাস্থলে পুলিশকে ডাকা হয়।
নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লাগেজটি নড়তে দেখে ড্রাইভার উদ্বিগ্ন হয়ে পড়েন। ড্রাইভার যখন লাগেজটি খোলেন তখন দুই বছরের একটি শিশুকে দেখতে পান।
শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। যে নারীর লাগেজ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কী সম্পর্ক সে বিষয়ে কিছু জানানো হয়নি। কী কারণে শিশুটিকে লাগেজে বহন করা হয়েছে সে বিষয়েও কিছু বলা হয়নি।















