আশাশুনি

বুধহাটায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ ও মতবিনিময় সভা বাস্তবায়ন

  প্রেস বিজ্ঞপ্তি ১১ ডিসেম্বর ২০২৪ , ৭:০২:২০ অনলাইন সংস্করণ

জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ১০ ডিসেম্বর বিকাল ৩টায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপ¯ি’ত হয়ে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. শহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ সাইদুল ইসলাম, আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জেন্ডার প্রোমোটার ও আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় নারী সমাবেশ ও মতবিনিময় সভায় শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, সরকারি সেবা প্রদানে স্ব”ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপ্রচার প্রতিরোধ, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, স্বা¯’্য ও সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। সমাবেশে বুধহাটা এলাকার দেড় শতাধিক নারী উপ¯ি’ত ছিলেন। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম জানান, জেলা তথ্য অফিস, সাতক্ষীরা জন সচেতনতায় প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে। এ ধরণের সচেতনতামূলক অনুষ্ঠান প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পড়া মানুষকে সচেতন হতে উদ্বুদ্ধ করছে।

আরও খবর