সাতক্ষীরা

জাহানাবাজ উপশাখার ট্রফি জয়: শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল

  মুহাম্মদ হাফিজ ২৩ আগস্ট ২০২৫ , ১২:০৬:৩৭ অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত জাহানাবাজ মাদ্রাসা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত আন্তঃ উপশাখা শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে ধুলিহর আদর্শ স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

রোমাঞ্চকর এই ফাইনালে মুখোমুখি হয় জাহানাবাজ উপশাখা ও ধুলিহর উপশাখা। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। নির্ধারিত সময়ের মধ্যেই একমাত্র গোল করে জয় নিশ্চিত করে জাহানাবাজ উপশাখা। ফলে ১-০ গোলের ব্যবধানে শিরোপা জয় করে তারা।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন। তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা ছাত্রদের নৈতিকতা, শৃঙ্খলা, সহযোগিতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার কোনো বিকল্প নেই।”

বিশেষ অতিথি ছিলেন ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আনারুল ইসলাম। খেলাটির সভাপতিত্ব করেন জাহানাবাজ মাদ্রাসা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আল আমীন।

আরও খবর