ডেস্ক রিপোর্ট ২৭ আগস্ট ২০২৫ , ৪:১৫:১৩ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-পরিচালক সরদার শরীফুল ইসলামের পদোন্নতি ও বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় এস পি বাংলো সংলগ্ন অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত উপ-পরিচালক সরদার শরীফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, পুলক কুমার পাল, কেএম মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মো. আবুবক্কার সিদ্দীক, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, দপ্তর সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক ডা. সিএম নাজমুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. আইয়ুব হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা।
সংগঠনটির নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্ত উপ-পরিচালককে শুভেচ্ছা জানান ও তার ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা প্রকাশ করেন।

















