সাতক্ষীরা

ধূলিহর কোমরপুরে জমজমাট আট দলীয় ফুটবল টুর্নামেন্টের সূচনা

  ডেস্ক রিপোর্ট ২ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২৭:৪২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ধূলিহর কোমরপুরে জমকালো আয়োজনে শুরু হয়েছে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কোমরপুর ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কোমর যুব সংঘের প্রতিষ্ঠাতা ও বর্তমান উপদেষ্টা আলহাজ্ব মোজাম খাঁ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোমরপুর যুব সংঘের সভাপতি সাইফুল্লাহ মাস্টার। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হয় গাভা ইয়াং স্টার ফুটবল একাদশ বনাম তেতুলিয়া ফুটবল একাদশ। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে আগামী বুধবার অনুষ্ঠিত হবে বয়ার বাতান ফুটবল একাদশ বনাম কুন্দুড়িয়া ফুটবল একাদশের খেলা। এরপর ঐতিহ্যবাহী ধূলিহর সুপার স্টার যুব সংঘ লড়বে বুধহাটা ফুটবল একাদশের সঙ্গে এবং চতুর্থ খেলায় মাঠে নামবে গোবরদাড়ী ফুটবল একাদশ বনাম কোমরপুর যুব সংঘ।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রী সুকান্ত, শহিদুল ও রবিউল। আর ধারাভাষ্য দেন মহিদুল ইসলাম।

আরও খবর