সাতক্ষীরা

সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি হলেন এ্যাড. এবিএম সেলিম

  ডেস্ক রিপোর্ট ১ ডিসেম্বর ২০২৫ , ৩:০৫:৩৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট এবিএম সেলিম। তিনি জেলার একজন সিনিয়র আইনজীবী এবং দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিক হিসেবে সুপরিচিত। আইন অঙ্গনে তার দীর্ঘদিনের পেশাগত দক্ষতা, সততা ও সুনামের ভিত্তিতেই তাকে এপিপি পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।

সহকর্মী আইনজীবীরা বলেন, এ্যাড. এবিএম সেলিম সবসময় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইন পেশায় পেশাদারিত্ব বজায় রাখতে কাজ করে এসেছেন। তার অভিজ্ঞতা বিচারসেবার গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবাদিকতা ও আইন—দুই ক্ষেত্রেই সক্রিয় থাকায় তিনি সাধারণ মানুষের ভিন্ন ভিন্ন সমস্যা ও বাস্তবতা ঘনিষ্ঠভাবে অনুভব করেন, যা তার দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্ব পেয়ে এ্যাড. এবিএম সেলিম জানান, তাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচারব্যবস্থাকে আরও জনবান্ধব করতে তিনি নিরলসভাবে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

আরও খবর