ডেস্ক রিপোর্ট ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১২:১২:১০ অনলাইন সংস্করণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার মাসিক দায়িত্বশীল সমাবেশ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে আগরদাড়ী উপজেলা জামায়াত অফিসে অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, মুহাদ্দিস আলাউদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার ইদ্রিস আলম, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আনিছুর রহমান, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আইয়ুব হোসেনসহ সদর উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের আমীর ও সেক্রেটারিবৃন্দ।
সমাবেশে সকল ইউনিয়ন শাখার মাসিক রিপোর্ট পর্যালোচনা করা হয়। এছাড়া, আগামী জাতীয় সংসদ নির্বাচন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে গভীরভাবে আলোচনা হয়। নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এই সমাবেশ সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাংগঠনিক শক্তি ও ঐক্যকে আরও সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

















