ডেস্ক রিপোর্ট ১১ অক্টোবর ২০২৫ , ২:৫৪:৫৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার (১১ অক্টোবর) এক দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবির–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলা জামায়াত অফিসে শিক্ষাশিবির উৎসাহপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
শিবিরের মূল ভিশন ছিল: “মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা।”
উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশারফ হোসেন। দারসুল কুরআন উপস্থাপন করেন উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, এবং হামদ পরিবেশন করেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর।
শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্তমান পরিবেশে কর্মীদের করণীয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে নির্বাচনী কাজে অগ্রসর কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন, উপজেলা নায়েবে আমীর মাষ্টার হাবিবুর রহমানসহ অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান।

















