মাসুদ রানা মনা ২১ জানুয়ারি ২০২৬ , ৫:৪৬:২২ অনলাইন সংস্করণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবং দ্রæত তফসিল ঘোষণা করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন আল মামুন। তিনি বলেন, শাকসু নির্বাচন স্থগিত রেখে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, এইচআরডি সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, দাওয়াহ সম্পাদক আল রাজীব, গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, বিতর্ক সম্পাদক মোর্শেদুল ইসলাম নাঈম, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম এবং সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদ ছাড়া গণতান্ত্রিক শিক্ষা পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে দ্রæত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জোর দাবি জানান তারা।

















