সাতক্ষীরা

সাতক্ষীরায় সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  ডেস্ক রিপোর্ট ১১ অক্টোবর ২০২৫ , ২:৫৩:৩৯ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ পরিষদের আয়োজনে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মুজাহিদুল ইসলাম, যিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। পবিত্র কোরআনে এই পেশার গুরুত্বের বিস্তারিত বর্ণনা রয়েছে। আমাদের দায়িত্ব এই পেশাকে সঠিক পথে ব্যবহার করে দেশ ও জাতীর কল্যাণে অবদান রাখা।”
সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মাওলানা আনিসুর রহমান সভাপতিত্ব করেন, এবং দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এছাড়াও উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক কর্মশালায় অংশগ্রহণ করেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।
কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে।

আরও খবর