সাতক্ষীরা

ডা. শহিদুল আলমের বাসায় গেলেন বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন, সাক্ষাৎ হয়নি

  নিজস্ব প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৫ , ১২:২৯:১৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ঢাকাস্থ ‘গরীবের ডাক্তারখ্যাত’ ডা. শহিদুল আলমের বাসায় যান। তিনি ডা. আলমকে সঙ্গে নিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাতে চেয়েছিলেন।

কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও ডা. শহিদুল আলম সাক্ষাৎ করতে পারেনি। কাজী আলাউদ্দিন বলেন, “মনোনয়ন প্রাপ্তির পর থেকে আমি সব মনোনয়ন প্রত্যাশীকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। ইঞ্জিনিয়ার আইউব হোসেন মুকুল ইতোমধ্যে সমর্থন জানিয়েছেন। ডা. শহিদুল আলমও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কেন্দ্রীয় নির্দেশনায় তার সঙ্গে দেখা করার জন্য বাসায় গিয়েছিলাম, কিন্তু দেখা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “গত ৪ নভেম্বর থেকে ডা. শহিদুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। দলের মধ্যে ঐক্য বজায় রাখতে এবং আসনের উন্নয়নের জন্য সবাইকে নিয়ে কাজ করতে চাই।”

ডা. শহিদুল আলমের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও খবর