সাতক্ষীরা

সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার

  ডেস্ক রিপোর্ট ৩ জানুয়ারি ২০২৬ , ৬:০৪:৩০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সাতক্ষীরা সদর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) আব্বাস আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালান। অভিযানে গ্রেফতার হন মোঃ ফয়সাল হোসেন (২৯), পিতা- সেলিম গাজী, মাতা- মনিরা খাতুন, সাং- পুরাতন সাতক্ষীরা এবং দীপ্ত ওরফে অপু (২৩), পিতা- রতন বসু, সাং- মাগুরা মুন্সীপাড়া। উভয়ের থানা ও জেলা সাতক্ষীরা।
গ্রেফতারের পর আসামিদ্বয়কে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান পিপিএম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সদর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিয়মিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আরও খবর