মোঃ আলী হাসান, ভোমরা প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৩:৪৭:১৪ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টা ৩০ মিনিটে ভোমরা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক বজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডা. মোকলেছুর রহমানসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, ভোমরা ইউনিয়নের সকল ভোটারের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করতে হবে। বিশেষ করে সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল রউফের শিক্ষা খাতে অবদান, স্কুল-কলেজ প্রতিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আসন্ন রাজনৈতিক কার্যক্রমে বিএনপি আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।

















