দেবহাটা

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা

  দেবহাটা প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৫৫:০৫ অনলাইন সংস্করণ

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপস্থিত ছিলেন থানার ওসি গোলাম কিবরিয়া, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, পূজা কমিটির নেতারা, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ছাত্র প্রতিনিধি এবং বিজিবি ও আনসার কর্মকর্তারা।

সভায় উপজেলার ২১টি পূজা মণ্ডপের নিরাপত্তা ও উৎসব সুষ্ঠুভাবে পালনের জন্য যানজট নিরসন, চুরি-ছিনতাই ও মাদক প্রতিরোধ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, জেনারেটরের বিকল্প ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সবাইকে ঐক্যবদ্ধভাবে আইনশৃঙ্খলা ও উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান।

আরও খবর