ডেস্ক রিপোর্ট ১৮ ডিসেম্বর ২০২৫ , ১২:০৯:৪৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম–এর উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি–র দ্বিতীয় ভবনের তৃতীয় তলার লাইব্রেরি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এড. মোঃ আকবর আলী এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব এড. মোঃ নুরুল আমিন।
সভায় সভাপতির বক্তব্যে এড. আকবর আলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর দেশে আগমন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তিনি বলেন, দীর্ঘদিনের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তারেক রহমানের প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. এবিএম সেলিম, অতিরিক্ত পিপি এড. শেখ শাহরিয়ার হাসীব, এজিপি এড. জি এম ফিরোজ আহমেদ, এড. আবদুল জলিল, ভিপি আইনজীবী এড. সোহরাব হোসনে বাবলু এবং এড. সাইফুল ইসলাম সোহেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় যাওয়ার কর্মসূচিতে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

















