সাতক্ষীরা

পৌরসভার ৩নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

  ডেস্ক রিপোর্ট ১৪ জানুয়ারি ২০২৬ , ৩:৫১:৪৩ অনলাইন সংস্করণ

আপোষহীন দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে সাতক্ষীরা পৌরসভার বদ্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদ্দীপুর জনকল্যাণ সমিতির সভাপতি আব্দুর রব।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল কুমার সাধু এবং যুবনেতা লুৎফুল আলম খোকন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার দেশ ও গণতন্ত্র রক্ষায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা জাকারিয়া।

এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারুক হোসেন।

আরও খবর