শ্যামনগর

শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ

  শ্যামনগর ব্যুরো ১৩ জুলাই ২০২৬ , ১:২৮:২১ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর থানা কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আসন্ন ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, শ্যামনগরে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। যেকোনো অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সবসময় জনগণের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি দেবব্রত ব্যানার্জী, সিনিয়র সহ-সভাপতি অমিয় রায়, সহ-সভাপতি তাপস মণ্ডল, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার ঘোষ, পৌর উপদেষ্টা সুকুমার বিশ্বাস, পৌর সভাপতি বাবুলাল মণ্ডল, সাধারণ সম্পাদক ডা. দীপু কুমার বৈদ্য, সদস্য দীপক মণ্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পৌর সাধারণ সম্পাদক দেবব্রত গায়েন, ঈশ্বরীপুর ইউনিয়নের সহ-সভাপতি হিরণ মুখার্জি, সদস্য দিপাল দাস, কাশিমাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দাস, রমজাননগর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সুশীল মণ্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মৃণাল ব্যানার্জী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল, পৌর ৩ নম্বর ওয়ার্ড সভাপতি হর চ্যাটার্জীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে পূজা উদযাপন ফ্রন্টের নেতারা নবাগত ওসির সফল দায়িত্ব পালন কামনা করেন। একই সঙ্গে শ্যামনগরে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর