সাতক্ষীরা

দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব : এ্যাড. এ.বি.এম.সেলিম

  প্রেস বিজ্ঞপ্তি ১৬ ডিসেম্বর ২০২৪ , ১:৪১:৫৮ অনলাইন সংস্করণ

ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর (সোমবার) বেলা ১১ টায় সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা এ্যাডঃ এ,বি,এম,সেলিম।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুর রউফ, কোষাধ্যক্ষ আলহাজ্ব সাইফুল ইসলাম রনজু, সাবেক সাধারণ সম্পাদক জি,এম,আব্বাস উদ্দিন , সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন, নাজমুর রহমান রিন্টু, যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন , সহ – সম্পাদক শাহানারা খাতুন রিনা, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম, মোঃ আফজাল হোসেন, মোঃ আজিজুল ইসলাম , সালেকা হক কেয়া , মাষ্টার মোঃ শফিকুল ইসলাম, মোঃ শামিম হোসেন, শরিফুজ্জামান সোহাগ, সালমা আক্তার রাখি।
এসময় বক্তারা বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে এবং জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে এখন আমাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা রক্ষা করবো । কোন অনিয়ম দূর্নীতি চলবে না । মানবাধিকার লংঘন হবে না, সাংবাদিকদের লেখার স্বাধীনতা দিতে হবে । বিভিন্ন অফিস আদালতে কোন ঘুষ চলবে না, আমাদেরকে তাদের বিরুদ্ধে কলমের মাধ্যমে রুখে দিতে হবে।

আরও খবর