আশাশুনি প্রতিনিধি : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:১৩:০৪ অনলাইন সংস্করণ
আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে সভায় এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা এস এম আঃ ওহাব, শিবুপদ, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ, দ্যুতি কৃষ্ণ সরকার, জাহানারা খাতুন, নাজমুস সাকিব শাওন, শেখ হাফিজুর রহমান, প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বোরো আবাদ, বোরো ধানের পার্চিং, সরিষার বর্তমান অবস্থা, পারিবারিক পুষ্টি বাগান, পার্টনার প্রকল্পের বিভিন্ন প্রদর্শনী নিয়ে আলোচনা, এসএসসিপি রেইন্স প্রকল্পের বিভিন্ন প্রদর্শনী, পার্টনার ও এসএসসিপি প্রকল্পের ফিল্ড স্কুলের অগ্রগতি এবং সারের দোকান মনিটরিং নিয়ে আলোচনা করা হয়।

















