কালিগঞ্জ

কালিগঞ্জের ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

  কালিগঞ্জ প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৫ , ২:৩৩:৪৬ অনলাইন সংস্করণ

কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগ ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় তারালী ইউনিয়নের জাফরপুরে অবস্থিত কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের অডিটরিয়ামে ইউনিয়ন জামায়াতের আমীর গাজী আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী। তিনি সংগঠন মজবুত করনে ওয়ার্ড দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
ইউনিয়ন সেক্রেটারী মাওঃ আব্দুর রাজ্জাকের পরিচালনায় শিক্ষা শিবিরে আল কুরআনের শিক্ষা পেশ করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ লিয়াকত আলী। এবং আগামী ১০ মে কালিগঞ্জ উপজেলার ঐতিহাসিক কর্মী সম্মেলন বাস্তবায়ন ও দায়িত্বশীলদের ভূমিকা বিষয়ক প্রস্তুতি সভায় দিক নির্দেশনা ও কর্ম পরিকল্পনা প্রদান করেন উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসাইন।
শিক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওঃ নূর মোহাম্মদ ও আব্দুল গনি, পেশাজীবী বিভাগীয় সেক্রেটারি প্রভাষক ইসরাফিল হোসেন, ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওঃ মনিরুল ইসলাম, যুব বিভাগীয় সেক্রেটারি জনাব আবু তাহের সেলিম প্রমুখ। ইউনিয়ন আমীর সমাপনী কথা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করেন।

আরও খবর