কালিগঞ্জ

কালিগঞ্জ কৃষ্ণনগরে ঈদুল আযহা উপলক্ষে ৮১২ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

  কালিগঞ্জ প্রতিনিধি : ৩১ মে ২০২৫ , ৬:৫৯:১৮ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার  কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ৮১২ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ মে) সাড়ে সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ চত্বরে মাথাপিছু ১০কেজি করে চাল বিতরণ করা হয়।বিতরণ কার্যক্রমের উদ্বোধন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো ) ইউনিয়নের ট্যাগ অফিসার অনুপ কুমার লস্কর। ইউপি প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান ঢালী। ইউপি সচিব ইউপি সচিব রাজ বিহারী রায়।ইউপি সদস্য জি,এম জবেদ আলী, নূর হোসেন, ইউছুফ আলী,জামাল ফারুক,রুহুল কুদ্দুস গাজী,আব্দুল গফফার,মহিলা সদস্যা মোছা: সাজিদা খাতুন,নাদিরা পারভীন,এবং সকল গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।সরকারের এই সহযোগিতা ঈদকে সামনে রেখে দরিদ্র মানুষের মাঝে স্বস্তি ও উৎসবের আনন্দ ছড়িয়ে দিয়েছে।

আরও খবর