আবু রায়হান ২৬ অক্টোবর ২০২৪ , ৩:৫৬:২১ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাউল বিতরণ করা হয়েছে।

২৬ অক্টোবর (শনিবার) সকালে নগরঘাটা তরুণ সংঘ ক্লাবে ১৫ টাকা কেজিতে কার্ডধারী মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়।
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মো: মিজানুর রহমান, ডিলার মো: জাহাঙ্গীর হোসেন, ২নং নগরঘাটা ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোছা: মার্জিনা খাতুন, সাংবাদিক ইকবাল হাসান প্রমুখ।

















