ডেস্ক রিপোর্ট ২৭ আগস্ট ২০২৫ , ৪:০৭:০৩ অনলাইন সংস্করণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌরসভার ০৮নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহরের পিজ্জালজি মিলান আয়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ডের সভাপতি শেখ আব্দুল গফুর, এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ খোরশেদ আলম। তিনি বক্তব্যে বলেন, “ইসলামী আন্দোলনের লক্ষ্য হলো কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এজন্য প্রতিটি কর্মী ও সহযোগী সদস্যকে দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সমাজকল্যাণ, মানবসেবা ও নৈতিক মূল্যবোধের প্রচারেও অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
প্রধান অতিথি আরও বলেন, “সংগঠনের শক্তি বৃদ্ধি, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং মানুষের আস্থা অর্জন বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এজন্য প্রতিটি সদস্যকে সচেতন, নিবেদিতপ্রাণ ও ত্যাগী হতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেব, বাইতুলমাল সেক্রেটারি প্রভাষক আলহাজ্ব অলিউল ইসলাম, পৌর সূরা সদস্য মাওলানা আমিনুল ইসলাম বকুল, আইনজীবী ওয়ার্ডের সভাপতি এডভোকেট হাফিজুল ইসলাম। অন্যান্য নেতৃবৃন্দও ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইসলামী আন্দোলনের কাজে অংশগ্রহণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। কর্মী ও সহযোগী সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়।

















