ডেস্ক রিপোর্ট ১০ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৫২:৫৩ অনলাইন সংস্করণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে একটি শিক্ষামূলক ইউনিয়ন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টা ৩০ মিনিটে ফিংড়ী বাজারে ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ আশরাফুজ্জামান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি আল মুজাহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ী ইউনিয়নের আমীর মুহাম্মাদ শাহিনুজ্জামান। এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিগণ অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ইউনিয়ন যুব বিভাগকে যুব সমাজের সাথে একীভূত হয়ে ইসলামী আন্দোলনের দাওয়াত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে যুব সমাজকেই হতে হবে অগ্রণী শক্তি, যারা ইসলামকে পার্লামেন্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে।”
শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শেষ হয়।

















