সাতক্ষীরা

রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার নিয়ে গণসংযোগে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ

  ডেস্ক রিপোর্ট ১১ নভেম্বর ২০২৫ , ১:৫৮:২১ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের হাটের বড়বাজার এলাকা থেকে শুরু করে থানা মসজিদসহ শহরের বিভিন্ন স্থানে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।” তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর