সাতক্ষীরা

সাতক্ষীরায় কাশেম মটরসের আয়োজনে হিরো এক্সট্রিম’র বর্ণাঢ্য বিজয় র‌্যালী

  ডেস্ক রিপোর্ট ২১ ডিসেম্বর ২০২৫ , ১০:৩০:৫৭ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মোটরসাইকেলপ্রেমীদের অংশগ্রহণে বর্ণাঢ্য বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। হিরো এক্সট্রিম মোটরসাইকেলের সাফল্য ও জনপ্রিয়তা উদযাপন উপলক্ষে সাতক্ষীরার স্বনামধন্য প্রতিষ্ঠান কাশেম মটরস-এর আয়োজনে এই বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়।
২১ ডিসেম্বর শনিবার সকালে শতাধিক হিরো এক্সট্রিম মোটরসাইকেল নিয়ে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশ নেওয়া বাইকারদের উৎসাহ ও উচ্ছ্বাসে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‌্যালী শেষে হিরো এক্সট্রিম ব্যবহারকারীরা বলেন, “হিরো এক্সট্রিম একটি শক্তিশালী, আরামদায়ক ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন মোটরসাইকেল। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে দীর্ঘ ভ্রমণ সবক্ষেত্রেই এটি আমাদের আস্থার প্রতীক।” তারা ভবিষ্যতেও হিরো এক্সট্রিমের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


কাশেম মটরস-এর ম্যানেজার রাজু সিদ্দিকী বলেন, “হিরো এক্সট্রিম ব্যবহারকারীদের ভালোবাসা ও বিশ্বাসের ফলেই আজ এত বড় বিজয় র‌্যালী আয়োজন করা সম্ভব হয়েছে। কাশেম মটরস সবসময় গ্রাহকদের মানসম্মত সেবা ও বিশ্বস্ত পণ্য সরবরাহে অঙ্গীকারবদ্ধ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশেম মটরস-এর ম্যানেজার রাজু সিদ্দিকী এবং র‌্যালী পরিচালনা করেন শো-রুমের সহকারী ম্যানেজার শেখ নাজমুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন শেখ আরিফ আহমেদ জুয়েল, শেখ এনামুল হোসেন, কামরুজ্জামান সোহাগ, ইয়াসিন আলী সাগর, জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম পল্লব নাগসহ কাশেম মটরস-এর কর্মকর্তা-কর্মচারী ও হিরো এক্সট্রিমের অসংখ্য ব্যবহারকারী।

আরও খবর