ডেস্ক রিপোর্ট ৩ জানুয়ারি ২০২৬ , ৫:৫৯:৪০ অনলাইন সংস্করণ
ব্রিটিশ বাংলাদেশী সিভিল অ্যাডভোকেট ড. মোহাম্মদ আব্দুল বারীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ড. আহসান হাবিব ইমরোজ, ড. আব্দুর রহিম মুকুল, বিশিষ্ট শিল্পী আ. ন. ম. মশিউর রহমান, মো. কবির হোসেন ও বি. কে. মন্ডল।
ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব মো. আবু হাসান, অতিরিক্ত পিপি ও উপদেষ্টা অ্যাডভোকেট এ. বি. এম. সেলিম, সভাপতি মো. তৌহিদুল হক তৌহিদ, সহ-সভাপতি হাফেজ জি. এম. আব্বাস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাসান শাহরিয়ার রিপন ও সদস্য মো. আফজাল হোসেন।
সৌজন্য সাক্ষাৎকালে ড. মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করছেন এবং এই প্রথম সাতক্ষীরায় এসেছেন। সাতক্ষীরার মানুষ, পরিবেশ ও সম্ভাবনা তাকে মুগ্ধ করেছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে সাতক্ষীরার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট সকলের সঙ্গে একযোগে কাজ করতে তিনি আগ্রহী।
এদিন তিনি সাতক্ষীরা ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমিতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও অংশগ্রহণ করেন।
সাক্ষাৎ শেষে অতিথিদের সম্মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।

















