সাতক্ষীরা

সাতক্ষীরায় যুব উন্নয়নের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ 

  নিজস্ব প্রতিনিধি : ২৫ মার্চ ২০২৫ , ২:৩৬:০৪ অনলাইন সংস্করণ

Oplus_131072

সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৫/০৩/২৫ বেলা ৩টায় সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড এর দক্ষিণ সুলতানপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এবং কোর্স কো-অডিনেটর কাজী সুবীর হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষিত যুবদের হাতে সনদপত্র তুলে দেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রাণ সায়ের যুব একাডেমির সভাপতি ও সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। চলতি অর্থবছরের ১৩তম ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সে সাতক্ষীরা পৌর এলাকার ৩০জন যুব পুরুষ এবং মহিলা প্রশিক্ষণ গ্রহণ করেন।

আরও খবর