সাতক্ষীরা

সাতক্ষীরায় ইয়ুথ এ্যালায়েন্স নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক সভা অনুষ্ঠিত

  প্রেস বিজ্ঞপ্তি : ১৭ মে ২০২৫ , ৬:৩০:৫৮ অনলাইন সংস্করণ

শনিবার (১৭ মে—২৫) সকাল ১০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব নেতৃত্বাধীন নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাগত বক্তব্য প্রদান করেন ইয়ুথ এ্যালায়েন্স এর সভাপতি মুশফিকুর রহিম। ইয়ুথ এ্যালায়েন্স নেটওয়ার্ককে বেগবান করার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস। নেটওয়ার্ক শক্তিশালীকরণ সভার লক্ষ্য—উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ। স্থানীয় পর্যায়ে সমস্যা চিহ্নিত করার কৌশল ব্যবহারে আরএসি বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ সুমন আচার্য।

উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মো. মাসুদ পারভেজ অভি, কোষ্টাল ইয়ূথ নেটওয়ার্ক (শ্যামনগর) মাকসুদা জেরিন, বাংলাদেশ মহিলা পরিষদের রুপা মিত্র, বারসিক সংস্থার জাহাঙ্গীর আলম, ফলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ইব্রাহীম খলিল, হোসেন আলী, সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, শরুব ইয়ূথ টিমের আবিদ হোসেন, জনকল্যান সংস্থার আমিনুর ইসলাম, বিডি ক্লিনের অর্পন বসু, রেড ক্রিসেন্টের সাজেদুল ইসলাম, গ্রীন ম্যানের ইমরান রাবা¦ী, বাগেটহাট ও রামপালের এক্টিভিস্টা শুভজিৎ সাহা, মাহফুজ ও নেটওয়ার্কের অন্যান্য সদস্যবৃন্দ।

সকলের আলোচনার ভিত্তিতে এলাকার কিছু সমস্যা চিহ্নিত করে নিচের কর্ম—পরিকল্পনা করা হয়। হাইড্রোলিক হর্ন বিরোধী কর্মসুচি, সুপেয় পানি নিশ্চিতকরণে পৌরসভার সাথে এডভোকেসি, প্লাস্টিক পন্য বর্জন ও বৃক্ষরোপন অভিযান পরিচালনা, ড্রেনেজ ব্যবস্থাপনা, গ্রীন স্কুল ক্যাম্পেইন, মেডিকেল বর্জ—ব্যবস্থাপনা, যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে স্কুল ক্যাম্পেইন। সকলের সিদ্ধান্ত মোতাবেক আগামী মাসে কিছু কার্যক্রম যৌথভাবে কার্যক্রম বাস্তবায়ন করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য ও ইয়ুথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর ইয়াছিন আরাফাত শাওন প্রমুখ।

আরও খবর