নিজস্ব প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ৩:২২:৩৮ অনলাইন সংস্করণ
শনিবার (৩০ আগস্ট) শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান বারসিক । এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের সভাপতিত্বে ও যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা।
এতে যুবদের সাইবার ঝুঁকি, প্রতিরোধ কৌশল এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিষয়ে প্রশিক্ষণ দেন সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক।
কর্মশালায় শ্যামনগরের ২৫টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় বলা হয়, প্রযুক্তি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় যুব সমাজকে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন হতে হবে। ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন ও ডিজিটাল ডিভাইসকে সাইবার হুমকি থেকে রক্ষা করতে সাইবার নিরাপত্তা জ্ঞান অপরিহার্য।

















