আশাশুনি

আশাশুনির ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন

  আশাশুনি প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৫ , ১:৫৫:৫৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদের ছাদ ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে দোয়া মাহফিলের মাধ্যমে ঢালাইয়ের কাজের সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম হাফেজ ইয়াসিন আরাফাত, সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক, সহ-সভাপতি শামসুর গাজী, সাধারণ সম্পাদক লাল মাহমুদ গাজী, ক্যাশিয়ার সেলিম বিশ্বাস, বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদ সরদার, আশাশুনি প্রেসক্লাবের সদস্য বিএম আলাউদ্দীন ও এসএম শরিফুল ইসলাম শরীফ। এছাড়া কমিটির সদস্য আবুল কালাম আজাদ বিশ্বাস, আজগর বিশ্বাস, আবুল গাজী, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মো. জাকারিয়া, মিস্ত্রি হাসান গাজী, আবুল কাশেম, যুব প্রতিনিধি সুজন বিশ্বাস, জসিম গাজীসহ স্থানীয় মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে মসজিদের কার্যক্রম উদ্বোধন করা হয়। ২০২৩ সালে পাকা ভিতের কাজ সম্পন্ন হয়। এ পর্যন্ত প্রায় ১৬ লাখ টাকা ব্যয় হয়েছে। টাইলসসহ বাকি কাজ সম্পন্ন করতে আরও প্রায় ১৬ লাখ টাকার প্রয়োজন হবে বলে জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি।

এদিকে আল্লাহর ঘর নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য মসজিদ কমিটির সাধারণ সম্পাদক (০১৭৪৩৯৪৬৮৮২) ও সদস্য (০১৭১২৯১৫৭৩০) নাম্বারে যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে।

আরও খবর