ডেস্ক রিপোর্ট ১২ নভেম্বর ২০২৫ , ৪:৪৫:৩৪ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩ লক্ষ টাকার শহীদ জিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট। বুধবার বিকালে আনুলিয়া শহীদ জিয়া স্মৃতি ফুটবল মাঠে রাজাপুর মধ্যম একসরা যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমান গাজী। প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জেহায় ডাবলু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন এবং কেন্দ্রীয় কৃষকদল নেতা আমিনুর রহমান মানু প্রমুখ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কালিগঞ্জ পি.ডি.কে. মিতালী সংঘ ফুটবল একাদশ ও পিরোজপুর ফুটবল একাদশ। খেলার শুরুতেই কালিগঞ্জ দলের খেলোয়াড় আবদুল্লাহ একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নেন। নির্ধারিত সময় শেষে ১-০ গোলে জয় পায় কালিগঞ্জ পি.ডি.কে. মিতালী সংঘ।
উদ্বোধনী বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, “মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি। তরুণ সমাজকে মাঠমুখী করতে এবং মাদক থেকে দূরে রাখতে নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজনের বিকল্প নেই।”

















