সাতক্ষীরা

সাতক্ষীরায় ইয়ুথ এ্যালায়েন্স নেটওয়ার্কের শক্তিশালীকরণ ও কর্ম-পরিকল্পনা সভা

  প্রেস বিজ্ঞপ্তি ২০ সেপ্টেম্বর ২০২৫ , ২:৩৪:২২ অনলাইন সংস্করণ

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় সাতক্ষীরা ইয়ুথ হাবে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় “ইয়ুথ এ্যালায়েন্স নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ এ্যালায়েন্সের সভাপতি মুশফিকুর রহিম। নেটওয়ার্ককে বেগবান করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। সভার লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান তহিদ এবং স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিতকরণের কৌশল নিয়ে আলোচনা করেন একশনএইড বাংলাদেশের ইন্সপেরিটর সুইট খান।
সভায় বাংলাদেশ মহিলা পরিষদের রূপা মিত্র, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর ইব্রাহীম খলিল ও মো. নাইমুর রহমান, ইয়েস গ্রুপের প্রকাশ দাশ, ইয়ুথ পানি কমিটির মো. হোসেন আলী, বিডি ক্লিনের আরিফুল ইসলাম, ইয়ুথ নেটরের শেখ হাবিবুর রহমান, প্রথম আলো বন্ধু সভার মোহন রায়সহ নেটওয়ার্কের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রাণসায়ের খালকে দূষণমুক্ত ও নান্দনিক পরিবেশে গড়ে তুলতে কয়েকটি কর্ম-পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে : আগামী ২৩ সেপ্টেম্বর ম্যানগ্রোভ সভাকক্ষে সংবাদ সম্মেলন। ২৫ সেপ্টেম্বর নাগরিক কমিটি, পরিবেশ অধিদপ্তর, পৌরসভা, রাজনৈতিক নেতা, যুব সংগঠন ও কমিউনিটির উপস্থিতিতে মুভমেন্ট কর্মসূচি।
পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান। খাল পরিচালনার জন্য পরিচালনা কমিটি গঠন, ডিডিও ডকুমেন্টশনের মাধ্যমে খালের চিত্র তুলে ধরা। যথাযথ স্থানে ডাস্টবিন স্থাপন ও অবৈধ দখলমুক্ত করতে পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এডভোকেসি।
এছাড়া সভায় প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার ও ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্যসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর