কালিগঞ্জ

কালিগঞ্জে টেকনিক্যাল স্কুলে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  কালিগঞ্জ প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ২:৫০:৪৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইনস্টিটিউট লেভেল স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় টিটিসি’র হলরুমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রজেক্ট ও বিশ্বব্যাংকের সহায়তায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল প্রকৌশলী মো. হুমায়ুন কবির। রসায়ন বিভাগের ইন্সট্রাক্টর দীনবন্ধু মন্ডল সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মন্ডল এবং এসিআই এগ্রো লিমিটেডের ম্যানেজার বিপুল কুমার রায়। এছাড়া বক্তব্য দেন দশম শ্রেণির শিক্ষার্থী জোবায়ের আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপালের সহধর্মিণী আফসান আক্তার, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুলসহ শিক্ষক, অভিভাবক, সুধীজন ও শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষার্থীরা পৃথক পাঁচটি স্টলে নিজেদের উদ্ভাবন প্রদর্শন করে অতিথিদের সামনে উপস্থাপন করে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দক্ষ মানবসম্পদ তৈরি ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও দক্ষতা প্রকাশের সুযোগ পায়, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। আমি তাদের উদ্ভাবনী কাজ দেখে আনন্দিত এবং বিশ্বাস করি তারা ভবিষ্যতে আরও ভালো করবে।”

আরও খবর