নিজস্ব প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৫ , ৩:৪৩:৪৭ অনলাইন সংস্করণ
সততা, নিষ্ঠা, ঐক্য ও শক্তির অদম্য প্রত্যয় নিয়ে সাংবাদিকদের সমন্বয়ে সাতক্ষীরায় আত্মপ্রকাশ করল অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘নিউ মার্কেট ক্লাব’। রঙিন আয়োজন, সু-শৃঙ্খল উপস্থাপনা এবং উৎসবমুখর পরিবেশ-সব মিলিয়ে শহরজুড়ে ছিল ব্যতিক্রমী প্রাণচাঞ্চল্য।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নানা রঙের ফেস্টুন, শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে র্যালির সমাপ্তি ঘোষণা করা হয় নিউ মার্কেট মোড় চত্বরে। পরে শুরু হয় মূল অনুষ্ঠান আল বারাকা কনভেনশন সেন্টারে এক জমজমাট আলোচনা সভা।

ক্লাবের উপদেষ্টা বরুণ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, শহর জামায়াত আমীর জাহিদুল ইসলাম, শহর শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, এনসিপির যুগ্ম সমন্বয়ক আহসান উল্লাহ, জুলাই যোদ্ধা ইমরান হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
স্বাগত বক্তব্য দেন ক্লাব সভাপতি মশিউর রহমান ফিরোজ। বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল মমিন, আকরামুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও সাংগঠনিক সম্পাদক এস.এম. তৌহিদুজ্জামান। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবজমিনের জেলা প্রতিনিধি এস.এম. বিপ্লব হোসেন।
বক্তারা বলেন, তরুণদের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠন সাতক্ষীরার জনমানুষের কল্যাণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সমাজ উন্নয়ন, সেবামূলক কাজ ও মানবিক কার্যক্রমে নিউ মার্কেট ক্লাব হবে ইতিবাচক পরিবর্তনের পথিকৃৎ।
অনুষ্ঠানে আরও উপসস্থিত ছিলেন হৃদয় বার্তা’র ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, কালবেলা ও স্টার নিউজের গাজী ফরহাদ, গ্লোবাল টিভির রাহাত রাজা, ঢাকাপোস্টের ইব্রাহিম, এনপিবির হোসেন আলী, সংবাদ প্রকাশের রেজাউল ইসলাম, ভয়েস অব টাইগারের মিলন বিশ্বাস, রূপালী বাংলাদেশের আব্দুল মোমিন, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, জনবানী’র রায়হান সিদ্দিকী, বাংলা এফেয়ার্স’র ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা সংবাদ’র সাইদুল বাশার, হাবিবুল হাসান, গাজী হাবিব প্রমুখ।
অনুষ্ঠান শেষে মোড়ক উন্মোচন, দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মপ্রকাশের বর্ণিল আয়োজন পরিপূর্ণতা পায়।

















