মোঃ আলী হাসান, ভোমরা প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৩:১২:৩৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা মরহুম আবুল কাশেম (৮৫)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যোহর নামাজের পর চৌবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে চৌবাড়িয়া জামে মসজিদের ইমাম ও খতিবের ইমামতিতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জানাজার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা আমির মাওলানা মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান, পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ আক্তারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুম আবুল কাশেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমির মাওলানা মোশারফ হোসেন ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন আমির মোঃ আনোয়ার কবির এবং সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান।
মৃত্যুকালে মরহুম আবুল কাশেম ৬ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

















