ডেস্ক রিপোর্ট ২১ জানুয়ারি ২০২৬ , ৫:৫৪:২৭ অনলাইন সংস্করণ
স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অমোঘ নেতা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কামালনগর ঈদগাহ ময়দানে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মেয়র তাজকিন আহমেদ চিশতির আয়োজনে ও সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, মাসুম রানা সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জেলা কৃষকদলের সভাপতি আব্দুস সামাদ, শ্রমিক নেতা আব্দুল আজিজ বাবু, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী প্রমুখ।
শোকসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর গোরস্থান জামে মসজিদের খতিব মুফতি ইয়াছিন আলম খান। অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু।

















