সাতক্ষীরা

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লাখ ৯৫ হাজার টাকার চেক বিতরণ

  ডেস্ক রিপোর্ট ১৫ এপ্রিল ২০২৬ , ৩:২২:৪১ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা এবং সন্তানদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪টায় জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তর, খুলনার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন-এর পরিচালক মো. হাফেজ আহাম্মাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের মাঝে চেক বিতরণ করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল। এছাড়া বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক এস. এম. ফারুক আহমেদ, সহকারী পরিচালক অসিম কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তালিকাভুক্ত ২৭ জন শ্রমিকের মাঝে মোট ১১ লাখ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, সরকার দুর্ঘটনাকবলিত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে এই অনুদান প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, এটি সরকারের একটি মহৎ উদ্যোগ, যার মাধ্যমে শ্রমিকরা উপকৃত হচ্ছে এবং আবেদন করে আরও অনেক শ্রমিক এ ধরনের সহায়তা পেয়ে স্বাবলম্বী হতে পারবে।

আরও খবর