সাতক্ষীরা

হৃদয় বার্তা’র সম্পাদকের সাথে ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

  নিজস্ব প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৫ , ৩:২২:৪৮ অনলাইন সংস্করণ

ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের পক্ষ থেকে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম মোশাররফ হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের নেতৃবৃন্দ।
গতকাল শনিবার (১১ জানুয়ারি) সকালে ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের কার্যালয়ে হৃদয় বার্তার সম্পাদকের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময়
ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক জি.এম মোশাররফ হোসেন, অত্র ক্লাবের প্রধান উপদেষ্টা এ্যাডঃ এবিএম সেলিম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সম্পাদক শাহানারা খাতুন রিনা, সাংগঠনিক সম্পাদক জি.এম.আব্দুর রহিম, কোষাধ্যক্ষ আলহাজ্ব সাইফুল ইসলাম রনজু, সাবেক সাধারণ সম্পাদক আবিদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন, মোঃ মিলন হোসেন, মোঃ আজিজুল ইসলাম, তপন কুমার, উত্তম কুমার, সালেকা হক কেয়া, হাসান শাহরিয়ার রিপন, মাষ্টার শফিকুল ইসলাম, সালমা রাখি প্রমুখ।
এসময় সম্মানিত অতিথি জি.এম মোশাররফ হোসেন বলেন, ভোমরা স্থল বন্দর প্রেস ক্লাবের পরিবেশ দেখে আমি আনন্দিত। ভোমরা স্থল বন্দর প্রেসক্লাব কে আরো এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য যা যা করনীয় আপনারা করবেন, আমি এবং হৃদয় বার্তা পরিবার আপনাদের পাশে থাকবো।
অনুষ্ঠান শেষে ভোমরা স্থল বন্দর প্রেস ক্লাবের পক্ষ থেকে হৃদয় বার্তা’র সম্পাদককে ক্লাবের নব-বর্ষের ক্যালেন্ডার, রাইটিং প্যাড এবং কলম উপহার দেওয়া হয়।

আরও খবর