শ্যামনগর

শ্যাামনগরে প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় মানববন্ধন, ১২ ঘন্টার আল্টিমেটাম

  মাহমুদুল ফিরোজ বাবুল, শ্যামনগর প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৪ , ৩:২০:২৯ অনলাইন সংস্করণ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আয়ুব আলীর উপর হামলাকারীদের দ্রæত গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ই নভেম্বর) বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠু’র সভাপতিত্বে এবং জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং জামায়াতের শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান, ভুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রেজাউল ইসলাম, চিংড়ী খালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, ভেটখালী একরিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল হাই, সিরাজপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অজিয়ার রহমান, আজারুল ইসলাম, নাজমুল হুসাইন, রনজিৎবর্মন, মনজুর হোসাইন, সুমিত বিশ্বাস, আমিনুর ইসলাম বকুলসহ আরো অনেকে।
এসময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা বলেন, ১২ ঘন্টার মধ্যে প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।
শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান বলেন, সন্ত্রাসীদের কোন দল থাকতে পারেনা, আমাদের দলের কেউ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকলে তাকে আমি নিজে প্রশাসনের কাছে হস্থান্তর করবো।
শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, শিক্ষকরাও মানুষ তাদেরও ভুলত্রুটি থাকতে পারে তার জন্য প্রশাসন আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেখানে বিচার হতে পারে কিন্তু শিক্ষকদের অসম্মান কারলে কোন ভাবেই বরদাস্ত করা হবেনা। অন্যায়কারী যে দলের হোক, যে স্তরের হোক তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করতে হবে।

আরও খবর