সাতক্ষীরা

জেলা রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সভা

  প্রেস বিজ্ঞপ্তি ৪ জুন ২০২৫ , ২:০২:০৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ০৩ জুন বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা রোভার কমিশনার রেজাউল করিম, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, সম্পাদক আবু তালেব, বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক দয়াময় হালদার, জেলা রোভার স্কাউটস এর যুগ্ম সম্পাদক মৌসুমী মৌমিতা বর্না গ্রুপ সাভাপতি প্রতিনিধি আবুল বাশার পল্টু, জেলা রোভার নেতা প্রতিনিধি আকুঞ্জি সলিম রেজা, জেলা স্কাউটস কমিশনার আবদুল মাজেদ।
সভায় রোভার স্কাউটস নির্বাহী কমিটিতে স্কাউটার তানভীর হোসেন, স্কাউটার আব্দুল্লাহ আল-আমিন, স্কাউটার মোস্তাফিজুর রহমান, স্কাউটার নাজমুল হক, স্কাউটার সিদ্ধার্থ কুমার মন্ডল, স্কাউটার আবদুল্লাহ আল মামুন, স্কাউটার শিরিন সিদ্দিকা কে সহকারী কমিশনার মনোনীত করা হয়। এছাড়াও কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান পলাশ, কুমিরা মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জামান, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রোভার নেতা জাহিদ হোসেন সহযোযিত সদস্য হিসেবে মনোনীত করা হয়। সভায় জেলা রোভার স্কাউট লিডার পদে স্কাউটার পবিত্র কুমার দাস কে মনোনীত করা হয়েছে।

আরও খবর