মো. রাজু সিদ্দিকী ১২ এপ্রিল ২০২৫ , ৫:১৯:৫০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ আইনে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকালে ১১টা থেকে সাতক্ষীরা শহরের হাটের মোড়, সঙ্গীতা মোড়, পিএন স্কুল মোড়, নিউ মার্কেট, পাকাপোল মোড়, খুলনা রোড মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাতক্ষীরা ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করেন।
এ সময় সাতক্ষীরার ট্রাফিক ইন্সপেক্টর সাহাবুউদ্দীন মোল্যার নেতৃত্বে সার্জেন্ট মুকুল, সাজেন্ট নাজমুলসহ সাতক্ষীরা ট্রাফিক পুলিশের একটি বিশেষ টিম অভিযানে অংশগ্রহণ করে।

পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হলে সাতক্ষীরা শহরের মহাসড়কের শতকরা ৯০ ভাগ দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। এরকম অভিযানে নিয়মিত পরিচালনা করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।

সাতক্ষীরা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর সাহাবুদ্দীন মোল্যা বলেন, সাতক্ষীরা শহরে যানজট নিরসনে অবৈধ যানবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক নিউ মার্কেট, সিদ্দীক সুপার মার্কেটসহ বিভিন্ন সড়কের পার্শ্বে অবৈধভাবে গাড়ি পার্কিং করে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শহরে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে আমরা অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এ ধরনের অভিযান নিয়মতি পরিচালনা করা হবে।

















