সাতক্ষীরা

জিয়া হল চালুর দাবিতে ইসলামী ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান

  ডেস্ক রিপোর্ট ২৩ জুলাই ২০২৫ , ২:৫৭:১৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সরকারি কলেজের দীর্ঘদিন ধরে অচল অবস্থায় থাকা ঐতিহ্যবাহী জিয়া হল দ্রুত সংস্কারপূর্বক পুনরায় চালুর দাবিতে কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখা।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমের হাতে স্মারকলিপি তুলে দেন ছাত্রশিবির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন, কলেজ সভাপতি মো. রফিকুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হল দীর্ঘদিন ধরে অযত্নে-অবহেলায় পড়ে আছে। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখতে অচল জিয়া হলটি দ্রুত সংস্কার করে চালু করা জরুরি।

স্মারকলিপিতে ছাত্রশিবিরের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়:
১. জিয়া হল দ্রুত সংস্কার করে চালু করতে হবে।
২. আবাসিক শিক্ষার্থীদের জন্য হলের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
৩. সরকারি কলেজের সার্বিক অবকাঠামো উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, প্রকাশনা সম্পাদক হা. আনিসুর রহমান, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, কলেজ সেক্রেটারি মো. মাসুদুজ্জামান, অফিস সম্পাদক জিয়াউর রহমান ফাহিম এবং সিটি কলেজ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।

স্মারকলিপি গ্রহণের পর অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে অচিরেই জিয়া হল সংস্কার ও পুনরায় চালুর আশ্বাস দেন।

আরও খবর