সাতক্ষীরা

আশাশুনিতে উদারতা যুব ফাউন্ডেশনের যুব দিবস উদযাপন

  আশাশুনি প্রতিনিধি ১২ আগস্ট ২০২৫ , ৩:৫৯:৩৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার আশাশুনিতে উদারতা যুব ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে প্রথমে বুড়াখারাটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি আশাশুনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ।

এসময় তিনি বলেন, “যুব সমাজকে কর্মমুখী শিক্ষা ও প্রযুক্তি দক্ষতায় সমৃদ্ধ করতে হবে। বর্তমান প্রজন্মের যুবকরাই ভবিষ্যতে দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি।” তিনি উদারতা যুব ফাউন্ডেশনের সভাপতি জুবায়ের আহম্মেদকে জেলার সেরা যুব সংগঠক নির্বাচিত হওয়ায় গর্ববোধ প্রকাশ করেন এবং সংগঠনের ধারাবাহিক অগ্রযাত্রা কামনা করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবউদ্দীন, লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান ও ইউপি সদস্য আঃ রাজ্জাক। তাঁরা যুব উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং পরিবেশ রক্ষায় যুব সমাজের অবদান তুলে ধরেন।

পরে বিকেল ৪টা ৩০ মিনিটে মাড়িয়ালায় উদারতার প্রধান কার্যালয়ে “যুব কণ্ঠ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপকূলীয় অঞ্চলের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থী জান্নাতি বলেন, “উপকূলের যুব সমাজের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন জরুরি।” অপর শিক্ষার্থী অপি বলেন, “আমরা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যায় ভুগলেও সঠিক পরিকল্পনার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান জুবায়ের আহম্মেদ শিমুল এবং সঞ্চালনা করেন আবু তাহের। সভাপতির বক্তব্যে শিমুল বলেন, “উদারতা যুব ফাউন্ডেশন সবসময় যুবদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। উপকূলের যুব সমাজকে আরও ক্ষমতায়িত করতে আমরা এই উদ্যোগ অব্যাহত রাখব।”

অনুষ্ঠানে স্বাধীন, দেলোয়ার, ফুয়াদ, পলাশ, রুহান, সুমন, সোহেল, সুমাইয়া, আকাশসহ সংগঠনের সকল স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। দিবস উদযাপনের পরিকল্পনা ও বাস্তবায়নে দায়িত্ব পালন করেন প্রশাসনিক কর্মকর্তা আল আমিন।

আরও খবর