তালা

তালায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত

  তালা প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৫৪:৪৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার তালায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উপকারভোগী নারীদের নিয়ে উন্মুক্ত আলোচনা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় তালা উত্তরণ আইডিআরটিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এমআরএ’র পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম, যুগ্ম পরিচালক মো. আবু বকর সিদ্দিক, সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম ও মিনহাজুল আবেদিন, উপ-সহকারী পরিচালক পলাশ চন্দ্র দাস, উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুল কাইয়ুম আজাদ প্রমুখ।
এর আগে সকালে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে উত্তরণের পক্ষ থেকে ১৫ জন নারীর মাঝে প্রত্যেককে ১৪ হাজার টাকা করে আইজিএ উপকরণ বিতরণ করা হয়। উপকরণপ্রাপ্ত নারীরা তাদের বিভিন্ন সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন।

আরও খবর