রাজু সিদ্দিকী ৪ মে ২০২৫ , ৩:১৩:২২ অনলাইন সংস্করণ
পারুলিয়ায় ৮ দলীয় আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪মে) বিকালে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব মাঠে খেলার উদ্বোধন করা হয়।
এসময় ওরিয়েন্ট ক্লাবের সেক্রেটারী শেখ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওরিয়েন্ট ক্লাবের সভাপতি হায়দার আলী, পারুলিয়া ইউপি সদস্য অসীম ঘোষ, দেবহাটা উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাসুদ রানা প্রমুখ।
উদ্বোধনী ক্রিকেট খেলায় মোল্লাপাড়াকে ১০৪ রানে অলআউট করে জেলিয়াপাড়া ক্রিকেট একাদশ ১৩৬ রানে জয়লাভ করে।
টুর্নামেন্ট খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন কাশেম মটরস্, সাতক্ষীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন, ধারাভাষ্যকার জি.এম সিরাজুল ইসলাম, বলরাম মন্ডল, নাজমুল, তৈবুর, সাব্বির, শোয়াইব, রাজীব আহমেদ প্রমুখ।
















