সাতক্ষীরা

সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  ডেস্ক রিপোর্ট ১৯ আগস্ট ২০২৫ , ১:৪৮:০৭ অনলাইন সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সাতক্ষীরা পরিবহন কাউন্টার এলাকা থেকে একটি উৎসবমুখর র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টর সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি শেখ তারিকুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম ও রুহুল আমিন পাড়। এছাড়াও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোরশেদ মিলন, খালিদ হাসান সুমন, রাজিবুল ইসলাম রাজীব, সাদ্দাম হোসেন, তানভীর মুজিদ, মহসিন আলম, মোখলেসুর রহমান, সদর ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতা ও সদস্যরা।

এর আগে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান হাবলু ও সদস্য সচিব আজিজুর রহমান সেলিম-এর নেতৃত্বে পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা নিউমার্কেট মোড়ে সমবেত হয়ে জাতীয় পতাকা ও ব্যানার নিয়ে র‌্যালীতে অংশগ্রহণ করেন।

এভাবে জেলা স্বেচ্ছাসেবক দল তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ঐক্যবদ্ধতা ও সংগঠনের শক্তি প্রদর্শন করেছে।

আরও খবর