ডেস্ক রিপোর্ট ১১ নভেম্বর ২০২৫ , ২:২৮:৪৯ অনলাইন সংস্করণ
আশাশুনি উপজেলার শ্রীউলা ওয়াই এম এ ক্লাবের আয়োজনে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে শ্রীউলা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
রোমাঞ্চকর এ খেলায় কোমরপুর যুবসংঘ একাদশ ১-০ গোলে মুকুন্দপুর ইমাজিং ক্লাব একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মফিজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা আতাউল্লাহ চৌধুরী, ওয়াই এম এ ক্লাবের সভাপতি আমিনুর রহমান বুলু, সাধারণ সম্পাদক শমিম রেজা রাজু, ও ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি কাজী আলাউদ্দিন বলেন, খেলাধুলা একটি জাতির প্রাণশক্তি। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজনের জন্য। আমাদের তরুণ প্রজন্ম যদি মাঠমুখী হয়, তারা দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্ব শেখে।
তিনি আরও বলেন, যেভাবে রাজনীতিতে তারেক রহমান দেশের নেতৃত্ব দিচ্ছেন, তেমনি খেলাধুলা তরুণদের অনুপ্রেরণা দেয়। আমরা চাই—কালিগঞ্জ ও আশাশুনির প্রতিটি গ্রামে এমন ক্রীড়া উদ্যোগ হোক, যাতে আগামী দিনের বাংলাদেশ গড়ে ওঠে স্বাস্থ্যবান ও সচেতন যুব সমাজের হাতে।

















