দেবহাটা

দেবহাটায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা: স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নেই জোর

  মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ৪:৫০:০৮ অনলাইন সংস্করণ

দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় দেবহাটা উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সেবা নিশ্চিতকরণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক বলেন, “আগামীর বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণের সমস্যার সমাধানে আমরা সবাই একসাথে কাজ করবো।”
সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডলসহ জনপ্রতিনিধি ও সুধী সমাজের প্রতিনিধিরা।
দেবহাটা রিপোর্টার্স ক্লাব, দেবহাটা প্রেসক্লাব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সভায় অংশ নেন।
মতবিনিময় কালে জেলা প্রশাসক সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং জনগণের সেবা প্রাপ্তি সহজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আরও খবর